বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা বিশ্ববাসীর কাছে মিরাকল: স্পেন রাষ্ট্রদূত

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২০:৪৯

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস স্পেনের উদ্যোগে রাজধানী মাদ্রিদের একটি বিশ্ব বিদ্যালয়ে “বাংলাদেশ দিবস’’ পালন করা হয়েছে। এ উপলক্ষে মাদ্রিদের শিলার বিশ্ববিদ্যালয়ের হলরুমে গত মঙ্গলবার (৯ এপ্রিল ) এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলাদেশের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করে বক্তব্য দেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা বিশ্ববাসীর কাছে মিরাকল।

সেমিনারের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭১ এর স্বাধীনতা যুদ্ধে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য  তিনি তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধশালী, আধুনিক ও অসম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর। বিশ্বে বাংলাদেশের চতুর্থ বৃহৎ রপ্তানি বাজার হিসেবে ( যুক্তরাষ্ট্র ,জার্মানী এবং যুক্তরাজ্যের পরে ) স্পেনের গুরুত্বও তুলে ধরেন তিনি।বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে স্পেনের চতুর্থ বৃহৎ বাণিজ্যিক অংশীদার বলে অবগত করেন। 

আরও পড়ুন: মসজিদের সিঁড়িতেই মনিরকে খুন করেন মাদ্রাসার অধ্যক্ষ

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান হারুণ আল রাশিদ, কমার্শিয়াল কাউন্সেলর মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, প্রথম সচিব (শ্রম) মো. শরিফুল ইসলামসহ বিদ্যালয়ের পরিচালক, শিক্ষক, ছাত্রছাত্রীসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেষে বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়।