ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৩৬জন ভর্তিচ্ছু। এবারের ভর্তি পরীক্ষায় কোটাসহ মোট ২,৪৩৬টি আসনের বিপরীতে ৮৭,৩৬৮টি আবেদপত্র জমা পড়েছে।
রেজিস্ট্রার অফিস সূত্রে প্রাপ্ত তথ্য মতে, ধর্মতত্ব অনুষদভূক্ত ‘এ’ ইউনিটে ২৪০ আসনের বিপরীতে ২,০৮৫টি, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত ‘বি’ ইউনিটে ৪২০ আসনের বিপরীতে ১৪,৪২৪টি, একই অনুষদভূক্ত ‘সি’ ইউনিটে ৩৭৫টি আসনের বিপরীতে ১৭,৪৭২টি, বিজ্ঞান অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটে ২৫০টি আসনের বিপরীতে ১৬,৭০২টি, একই অনুষদভূক্ত ‘ই’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে ১৩,০২৬টি, একই অনুষদভূক্ত ‘এফ’ ইউনিটে ১০০টি আসনের বিপরীতে ৩,৭৭৪টি, ব্যাবসায় অনুষদভূক্ত ‘জি’ ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে ৯,১৩৪টি এবং আইন ও শরিয়াহ অনুষদভূক্ত ‘এইচ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ১০,৭৫১টি আবেদনপত্র জমা পড়েছে।
ভর্তি পরীক্ষা ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/এএম।
