লক্ষ্মীপুরের রামগতিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. রিয়াজ নামের এক হোটেল শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতে পৌর শহরের আলেকজান্ডার বাজারের গ্রামীন হোটেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত হোটেল শ্রমিক আবির ও হোটেল মালিকের ভাই জগলুসহ হোসেনসহ আরো ৩ জনকে আটক করছে পুলিশ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, নিহত রিয়াজ আলেকজান্ডার পৌর শহরের শিক্ষা গ্রামের সফু মাঝির ছেলে। দারিদ্রতার কারণে ৩ বছর আগে আলেকজান্ডার বাজারে গ্রামীন হোটেলে শ্রমিক হিসেবে চাকরি নেয় সে। সোমবার রাতে হোটেলের সহকর্মী আবিরের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আবির হোসেন ও হোটেল মালিক জাহেরসহ তাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নেয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামীন হোটেলের কর্মচারী রিয়াজকে মারধর করলে সে মারা যায়।
ইত্তেফাক/এমএ
