কাশ্মীরে বন্ধুকযুদ্ধে এক সেনা নিহত, আহত দুই

আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১২:১৪
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্ধুকযুদ্ধে মঙ্গলবার একজন সেনা নিহত অপর দু’জন আহত হয়েছে। বুধবার পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার।
 
কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানীর শ্রীনগরের ৯৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে কুপওয়ারা জেলার জিরহামা গ্রামে এ বন্ধুকযুদ্ধ হয়। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেস কালিয়া সিনহুয়াকে জানান, কুপওয়ারার জিরহামা গ্রামের আজ বন্ধুকযুদ্ধে এক সেনা নিহত ও অপর দু’জন আহত হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
 
কর্মকর্তারা জানান, আহত সেনাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে দুই থেকে তিন জঙ্গির উপস্থিতি ছিল বলে প্রতিরক্ষা ও পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন। তাৎক্ষণিকভাবে এ যুদ্ধে জঙ্গিদের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু