নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ওয়াজেদ, সম্পাদক কায়েস

আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ২০:০৩

নিউইয়র্কে বাংলাদেশ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান সভাপতি এবং টাইম টেলিভিশন-এর বিশেষ প্রতিনিধি শিবলী চৌধুরী কায়েস সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। প্রেসক্লাবের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের কন্ঠভোটে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।

সিটির জ্যাকসন হাইটসে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ২০ নভেম্বর সোমবার অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ডা. ওয়াজেদ এ খান। সভা পরিচালনা করেন সদস্য সচিব শিবলী চৌধুরী কায়েস।

 

নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন: সভাপতি- ডা. ওয়াজেদ এ খান (সাপ্তাহিক  বাংলাদেশ), সহ-সভাপতি- মনোয়ারুল ইসলাম (ফ্রিল্যান্সার), সাধারণ সম্পাদক- শিবলী চৌধুরী কায়েস (টাইম টেলিভিশন), যুগ্ম সম্পাদক- আলমগীর হোসেন সরকার (সাপ্তাহিক দেশবাংলা), কোষাধ্যক্ষ- মমিনুল ইসলাম মজুমদার (বিএন নিউজ২৪.কম), সাংগঠনিক সম্পাদক- চৌধুরী এম আলী (কাজল), দপ্তর ও প্রচার সম্পাদক- সৈয়দ ইলিয়াস খসরু (টাইম টেলিভিশন)। কার্যকরী সদস্য- শেখ সিরাজুল ইসলাম (সাপ্তাহিক বাংলা পত্রিকা), এবিএম সালাহউদ্দিন আহমেদ (দৈনিক ইনকিলাব), মোহাম্মদ সোলায়মান (সাপ্তাহিক বাংলাদেশ) ও রশীদ আহমদ (ইয়র্ক বাংলা)।

ইত্তেফাক/নূহু