গোলাগুলির গুজবে অক্সফোর্ড টিউব স্টেশন খালির নির্দেশ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১০:২৭
গোলাগুলির গুজবে লন্ডনের টিউব স্টেশন গতকাল শুক্রবার খালি করার নির্দেশ দেয় পুলিশ। পরে সেই নির্দেশনা প্রত্যাহার করা হয়। এর আগে পুলিশ জানায়, স্থানীয় সময় সন্ধ্যায় তারা টিউব স্টেশনে গোলাগুলির খবর পায়। পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থলে হাজির হয়।
 
আশেপাশের লোকজনকে স্টেশন থেকে সরে যেতে বলা হয়। ভবনের ভেতরে যাওয়ার পরামর্শ দেয় পুলিশ। এই সময় অনেককে দৌড়াতে দেখা যায়। কেউ কেউ কান্নাকাটিও করেন। অক্সফোর্ড সার্কাস টিউব স্টেশনে গোলাগুলির খবরে অতিরিক্ত ভিড় এড়াতে সংলগ্ন বন্ড স্ট্রিট টিউব স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। পরে পুলিশ জানায়, সেখানে গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি। সিএনএন ও রয়টার্স।
 
ইত্তেফাক/সেতু