সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ডাকযোগে বিস্ফোরক পাঠানোর অভিযোগে টেক্সাসের হিউস্টনের এক নারী অভিযুক্ত হয়েছেন। কেবল ওবামা নন, টেক্সাসের গভর্ণর গ্রেগ অ্যাবোটকেও ওই বিস্ফোরক পাঠানো হয়েছিল।
তাদের হত্যার উদ্দেশ্যেই বিস্ফোরক পাঠানো হয় বলে প্রমাণ পাওয়া গেছে। গত সপ্তাহে ৪৬ বছর বয়সী জুলিয়া পফকে জেলে আটকে রাখার নির্দেশ দেয় আদালত। যদিও পফ অভিযোগ অস্বীকার করেছেন।
IMG0
তবে আদালতের নথিতে তার দোষী সাব্যস্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। ২০১৬ সালের অক্টোবরে ডাকযোগে বিস্ফোরক পাঠানো হয় যা এফবিআইয়ের তদন্তে ধরা পড়ে। রয়টার্স।
ইত্তেফাক/সেতু
