গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্তে নতুন মোড় নিয়েছে। বিচার বিভাগের গঠিত তদন্ত কমিটির বিশেষ কাউন্সিলর রবার্ট মুলারকে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন সহায়তা করতে পারেন বলে ধারণা পাওয়া গেছে।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ফ্লিনের আইনজীবীরা আগে প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে তদন্তের বিষয়বস্তু নিয়ে তথ্য আদান-প্রদান করতেন। কিন্তু এখন ফ্লিনের আইনজীবীরা সেই তথ্য আদান-প্রদান বন্ধ করে দিয়েছেন। মনে করা হচ্ছে, ফ্লিন মুলারকে তদন্তের ব্যাপারে সহযোগিতা করতে পারেন।
IMG0
রাশিয়ার সঙ্গে যোগসাজশের ব্যাপারে ফ্লিন অনেক তথ্য জানেন বলে ধারণা করা হয়। তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু ২৩ দিনের মাথায় রাশিয়ার সঙ্গে যোগসাজশের তথ্য ফাঁস হওয়ায় তিনি পদত্যাগে বাধ্য হন। রয়টার্স।
ইত্তেফাক/সেতু
