পাকিস্তানে আদালতের নির্দেশে সদ্য মুক্তি পাওয়া লস্কর-ই-তৈয়বা নেতা হাফিজ সাইদকে অবিলম্বে গ্রেপ্তারের আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে পাকিস্তান সরকারের প্রতি এই আহবান জানায় পেন্টাগন।
এছাড়া প্রতিবেশী দেশ ভারতের পক্ষে বৃহস্পতিবার হাফিজের মুক্তি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। ১১ মাস গৃহবন্দি থাকার পর আদালতের নির্দেশে বৃহস্পতিবারই মুক্তি পায় ২৬/১১ এর মুম্বাই হামলার মাস্টারমাইন্ড সাইদ হাফিজ। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/সেতু
