ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র বালিতে আগ্নেয়গিরি থেকে ধোঁয়া উদগীরণ চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে। এতে অনেক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে বালিতে কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। রবিবার স্থানীয় কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
IMG0
বালির নাগরাহ রাই বিমান বন্দরের মুখপাত্র এরিয়ে আসোনারহিম বলেন, মাউন্ট আগং আগ্নেয়গিরি থেকে রবিবার অগ্নুৎপাত শুরু হয়েছে। প্রায় ৪ হাজার মিটার (১৩ হাজার ১২৩ ফিট) উচ্চতায় ধোঁয়া ছড়িয়ে পড়ছে। ফলে অন্তত ২৮টি ফ্লাইটের আসা যাওয়া বিঘ্নিত হয়েছে। এতে অন্তত দুহাজার পর্যটক আটকা পড়েছে।
IMG1
গত বুধবারও আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। তখন থেকে সমগ্র এলাকার ২৫ হাজার বাসিন্দাকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেয়া হয়। মাউন্ট আগং আগ্নেয়গিরি থেকে সর্বশেষ ১৯৬৩ সালে অগ্ন্যুৎপাত হয়েছিলো। তখন ১৬শ‘রও বেশি লোকের প্রাণহানি ঘটে। এএফপি।
ইত্তেফাক/সেতু
