মরে গিয়েও মেয়ের জন্মদিনের গিফট রেখে গেলেন বাবা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১৫:৫৬
মেয়ে বেইলি’র ১৬ বছর বয়সে মারা যান বাবা মাইকেল উইলিয়াম। তবে সেলার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গোনার সময়েই, নিজের মৃত্যুর পরের পাঁচ বছরের জন্য মেয়ের জন্মদিনে একটি চিঠিসহ ফুলের তোড়া উপহার পাঠানোর ব্যবস্থা করে যান তিনি।
 
এরপর থেকে প্রতিবছর জন্মদিনে একটি চিঠিসহ ফুলের তোড়া পেয়ে আসছেন যুক্তরাষ্ট্রের টেনেসি’র নক্সভিলের বাসিন্দা বেইলি। এবার ২১ বছরের জন্মদিনে মৃত বাবার কাছ থেকে শেষবারের মত ফুলের তোড়া উপহার পেলেন তিনি।
IMG0
এবছর বেইলি’র জন্মদিনে পাওয়া বাবার শেষ চিঠিতে লেখা ছিল, ‘তোমার প্রতিটি অর্জনে আমি সবসময় তোমার সঙ্গে থাকবো। চারপাশে তাকালেই তুমি আমাকে দেখতে পাবে। আবার আমাদের দেখা হওয়ার আগ পর্যন্ত এটিই তোমাকে পাঠানো আমার ভালবাসার শেষ স্মারক।’
IMG1
বেইলির বাবার পাঠানো শেষ চিঠিটি নিয়ে করা টুইট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। টুইটারে ছোটবেলায় বাবার সঙ্গে তোলা ছবি, প্রতিবছর পাওয়া ফুল আর চিঠির ছবি পোষ্ট করে বেইলি লিখেছেন বাবাকে কতটা মিস করেন তিনি। এ পর্যন্ত আড়াই লাখের বেশি রিটুইট করা হয়েছে বেইলির সেই পোষ্টটি। আর আবেগঘন টুইটটি লাইক করেছেন এগারো লাখ মানুষ। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু