কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র কার্যালয়ে বোমা হামলার আহবান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা প্রধান। মিসরের সিনাই উপত্যকার একটি মসজিদে বোমা হামলা ও গুলি চালিয়ে ৩০৫ জন হত্যার পর তিনি এই আহবান জানান।
IMG0
মসজিদে বোমা ও বন্দুক হামলায় উসকানি দেয়ার জন্য আল-জাজিরাকে দায়ী করে এর কঠোর সমালোচনা করে শুক্রবার বেশ কয়েকটি টুইট করেন দুবাইয়ের লেফটেন্যান্ট জেনারেল ধাহি খালফান। তিনি টুইটে বলেন, আইএস, আল-কায়েদা, আল নুসরা ফ্রন্ট ও আল-জাজিরা নামের সন্ত্রাসীদের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে বোমা হামলা চালাতে হবে।
IMG1
আরব আমিরাতের সাবেক পুলিশ প্রধান এবং বর্তমানে নিরাপত্তা বাহিনীর প্রধান খালফান বলেন, আর কতদিন তারা (আল-জাজিরা) মিসর ও আরব বিশ্বের নিরাপত্তার বিষয়ে অবৈধ হস্তক্ষেপ করবে? পরের টুইটে খালফান আল-জাজিরার একটি ছবি পোস্ট করেন। আল-জাজিরা।
ইত্তেফাক/সেতু
