শরীরে পোশাক নেই তবুও নগ্ন নন!

আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১৬:২৫
পোষাক পরিধান ছাড়া বাইরে বের হওয়া অকল্পনীয়। সেখানে পোষাক পরিধান ছাড়াই একটি শপিংমলে ঘুরে বেরিয়ে শপিং করে কাটিয়েছেন এই তরুণী। শপিং মলের কেউ কিছুই টের পাননি কোন কিছুই। তাই বলে সেই তরুণীটিকে কেউ ‘নগ্ন’ বলতে পারনি। 
 
আসলে তিনি এক আশ্চর্য বডি পেন্টিংয়ের সাহায্য নিয়েই এই দুঃসাহসী কাজটি করেছেন। মারিয়া লুচিওত্তি নামের সেই তরুণী জিনস ও লেস টপের আদলে বডি পেন্টিং করান।  
 
শিল্পী জেন দ্য বডি পেন্টারেরে অসামান্য কারুকৃতিতে সেই জিনস আর টপ ‘জীবন্ত’ হয়ে ওঠে। মার্কিন মুলুকের বাল্টিমোরের বাসিন্দা জেন সংবাদমাধ্যমকে জানান, তিন ঘণ্টা সময় লেগেছে এই শিল্পকর্মে। নীল রংয়ের উপরে সাদা রংয়ের কারিকুরিতেই ওর্ন-আউট জিনসের রূপ ফুটে উঠেছে। একটু গাঢ় নীল রং তিনি ব্যবহার করেছেন পকেটগুলি আঁকতে।  
 
 
 
ইত্তেফাক/রেজা