যুক্তরাজ্যের রাজপুত্র প্রিন্স হ্যারি তার আমেরিকান অভিনেত্রী প্রেমিকা মেগান মার্কেলকে আগামী বছর বিয়ে করতে যাচ্ছেন। যুক্তরাজ্যের ক্লারেন্স রাজপ্রাসাদের বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যের সিংহাসনের উত্তরাধিকারের ধারায় ৫ নম্বরে থাকা প্রিন্স হ্যারি আগামী বসন্তে মার্কেলকে বিয়ে করবেন। যুক্তরাজ্যে মার্চের ১ তারিখ থেকে বসন্তের শুরু হয়। প্রিন্স হ্যারি এক বিবৃতিতে বলেন, আমি বাগদানের খবর ঘোষণা করতে পেরে অনেক আনন্দিত। তিনি বলেন, তাদের এই সিদ্ধান্ত জানার পরে মার্কেলের বাবা মা তাদের আশীর্বাদ দিয়েছেন।
চলতি বছরের সেপ্টেম্বরে প্রথমবার এই জুটি প্রকাশ্যে আসেন। মার্কিন টিভি সিরিজ স্যুইটসে অভিনয়ের জন্য পরিচিত মেগান মার্কেলের সঙ্গে হ্যারির সম্পর্কের শুরু গত বছরের জুলাই মাস থেকে। সম্প্রতি ভ্যানিটি ফেয়ারকে দেয়া সাক্ষাতকারে মেগান বলেন, আমরা দুই জন্য খুব সুখে প্রেমময় সময় কাটাচ্ছি। আমরা খুব গোপনে ৬ মাস প্রেম করার পরে এটি সংবাদে পরিণত হয়, আমি এই পুরোটা সময় কাজ করছিলাম। এই সময় শুধু একটা বিষয় পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে আমাদের সম্পর্কে মানুষের ধারণা। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
