উ. কোরিয়া আগামী বছরেই পরমাণু সক্ষমতা লাভ করতে পারে

আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১২:৫৫
দক্ষিণ কোরিয়ার এক শীর্ষ মন্ত্রী জানিয়েছেন, উত্তর কোরিয়া আগামী বছরই পরমাণু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে। মন্ত্রী চো মিয়ং জিয়ং গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামী বছরের সেপ্টেম্বরের আগেই পরমাণু অস্ত্র লাভ করার চেষ্টা করছেন। 
IMG0
‘কারণ ওই মাসে দেশটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। তারা আগের চেয়ে পরমাণু অস্ত্র প্রকল্পের গতি আরো বাড়িয়েছে। আমরা এটা উড়িয়ে দিতে পারি না যে, তারা আগামী বছর পরমাণু অস্ত্রের সক্ষমতা লাভের ঘোষণা দেবে না’ বলেন তিনি। 
IMG1
কিছুদিনের মধ্যে ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে উত্তর কোরিয়া, প্রতিবেশী দেশ জাপানের এমন ইঙ্গিতের মধ্যেই পুরো পৃথিবীতে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ব্যাপক শক্তিশালী এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তারা। যদিও জাপান সরকার আগেই দাবি করেছে, তাদের রেডিও সিগন্যালে এরকম একটি সংকেত পাওয়া গেছে। সিএনএন ও রয়টার্স।
 
ইত্তেফাক/সেতু