আফগানিস্তানে স্থলমাইন বিস্ফোরণে ৮ জন নিহত

আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ২০:৫৩
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে একটি গাড়ি লক্ষ্য করে জঙ্গিদের স্থলমাইন বিস্ফোরণে আট বেসামরিক নাগরিক নিহত হয়েছে। মঙ্গলবারের এই হামলায় আহত হয়েছে আরো দুই জন।
 
কান্দাহার প্রদেশ পুলিশের মুখপাত্র জিয়া দুররানী বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় একটি প্রত্যন্ত জেলায় এই বিস্ফোরণ ঘটানো হয়। এসময় আট জন নিহত ও দুই জন আহত হয়।’ নিহতদের মধ্যে তিন জন মহিলা রয়েছেন। সিনহুয়া।
 
ইত্তেফাক/সাব্বির