জাবায়ের-বিন-সানজিদ (১১) ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সানজিদ কুষ্টিয়া মিরপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড আদর্শপাড়ার বাসিন্দা ফটো সাংবাদিক আব্দুস ছালামের পুত্র। সে স্থানীয় দারুস সালাম একাডেমির ৪র্থ শ্রেনীর ছাত্র।
এক মাস পূর্বে তার শরীরে এ ঘাতক ব্যাধীর অস্তিত্বের সন্ধান মেলে। সেই থেকে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। তার উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন।
এত টাকা ব্যয়ে সন্তানের চিকিৎসা করানোর সামর্থ সাংবাদিক আব্দুস ছালামের নেই। তাই প্রিয়পুত্র সানজিদের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে আব্দুস ছালাম আর্থিক সহায়তা কামনা করেছেন।
সহায়তা পাঠানোর ঠিকানাঃ-মোঃ আব্দুস সালাম, সঞ্চয়ী হিসাব নং- ৩৪০৩০৬৬৮, সোনালী ব্যাংক, মিরপুর শাখা, কুষ্টিয়া। মোবাইল নং-০১৭১৮-২২১৫১৭।
