ইবিতে ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার

আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৭:২৯
 
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত এই পরীক্ষা চলবে। 
 
কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, প্রতিদিন চার শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে সকাল ৯টা থেকে ১০টা, দ্বিতীয় শিফট বেলা ১১টা থেকে ১২টা, তৃতীয় শিফট দুপুর দেড়টা থেকে আড়াইটা এবং ৪র্থ শিফট বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামীকাল তিনটি শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 
 
বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ জানান, ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে। বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের ২৯ বিভাগের মোট ২ হাজার ৮৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আবেদন করেছেন ৮৭ হাজার ৩৬৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে লড়বে ৩৮ জন ভর্তিচ্ছু শিার্থী।  
 
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট (www.iu.ac.bd)  থেকে জানা যাবে।
 
 
ইত্তেফাক/ইউবি