বুধবার উত্তর কোরিয়া এ যাবতকালের তাদের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে গিয়ে পড়ে। উত্তর কোরিয়া দাবি করছে এটি যুক্তরাষ্ট্রের যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
আর এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উ. কোরিয়ার জনগণ তীব্র উচ্ছ্বাস নিয়ে উদযাপন করেছে। বিবিসির একটি ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষক রি চুন হি ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিচ্ছেন, আর সেই ঘোষণা বড় স্ক্রিনের সামনে দাঁড়িয়ে শুনছে হাজারো উ. কোরীয় নাগরিক।
বিবিসি ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে এক উ. কোরীয়র সাক্ষাতকার গ্রহণ করে। ওই ব্যক্তি বলেন, আমাদের দেশের সম্মান নিয়ে বারংবার কুৎসিৎ কথা বলা বুড়ো ভাম ট্রাম্পকে বলতে চাই, এখনো কী তোমার আমাদের দেশের নিন্দা করার সাহস আছে? যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হোয়াসং ১৪ ছোড়া হবে তখনও কী এটা করা অব্যাহত রাখতে পারবে?
উ. কোরিয়ার নাগরিকরা এই ধরণের ঘোষণা অন্তত জনসম্মুখে উচ্ছ্বাসের সঙ্গে উদযাপন করে। বিদেশি গণমাধ্যমে পরমাণু কর্মসূচি সম্পর্কে প্রশস্তিমূলক বাক্য বলে থাকে। এদিকে মিসৌরিতে ট্যাক্স সম্পর্কে দেয়া এক ভাষণের সময় উ. কোরীয় নেতা কিম জং উনকে ব্যঙ্গ করে ট্রাম্প বলেন, লিটল রকেট ম্যান একটা দুষ্ট কুকুর ছানা। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
