বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় তা উদযাপনে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৩০ অক্টোবর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে গ্রহণ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারত সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, বাংলাদেশে ভারতের সাবেক রাষ্ট্রদূত মুকুন্দ দুবে, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় বারদওয়াজ এবং কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহেন্দ্র ভেদ আলোচনায় অংশ নেন।
শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর এই ভাষণ দেশের স্বাধীনতাকামী জনগণকে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে তোলে নিতে উৎসাহ যোগিয়েছিল। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এই ভাষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বকে আরও উৎসাহ যোগাচ্ছে।
ইত্তেফাক/কেআই
