সংঘর্ষে সাবেক ইউপি মেম্বার নিহত, আহত ১৫

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ২১:৫২
 
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ওয়াকফ স্টেটের জমির দখল নিয়ে বিরোধের জের ধরে দু’দল লোকের সংঘর্ষে সাবেক ইউপি মেম্বার নূরুল আমিন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
 
স্থানীয়রা জানান, ওই উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরী গ্রামের অ্যাড. জিল্লুর রহমান চৌধুরী এবং ইঞ্জিনিয়ার আব্দুল আহাদের মধ্যে কেবি ওয়াকফ স্টেটের কিছু জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি উক্ত জমির দখল নিয়ে তাদের বিরোধ চরম আকার ধারণ করে। শনিবার বিকেল ৫টায় বিরোধপূর্ণ জমির দখল নিয়ে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ইঞ্জিনিয়ার আব্দুল আহাদের পক্ষের সাবেক ইউপি মেম্বার নূরুল আমিন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
 
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি