ইবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা মঙ্গলবার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৮
 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভূক্ত ‘সি’ ইউনিটের অধীনে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
 
‘সি’ ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. দেবাশীষ শর্মা বলেন, এ বছর ‘সি’ ইউনিটের ৫টি বিভাগের ৩৭৫টি আসনের প্রতি আসনে প্রায় ৪৭জন ভর্তিচ্ছু প্রতিযোগিতা করছে।
ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd/admission) থেকে জানা যাবে। বাসস।
 

ইত্তেফাক/এএম।