স্বাধীনতা যুদ্ধে নিহত ভারতীয় সেনাদের স্মরণে সীতাকুণ্ডে স্মৃতিস্তম্ভ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ২০:১৯
 
স্বাধীনতা যুদ্ধে নিহত ভারতীয় সেনা সদস্যদের স্মরণে সীতাকুণ্ড পৌরসভার গজারিয়া দিঘীর পাড়ে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। 
 
সোমবার দুপুর ১২টায় গজারিয়া দিঘীর পাড়ে চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী প্রধান দীপক রঞ্জন অধিকারীর সভাপতিত্বে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করে জেলা পরিষদের চেয়াম্যান এমএ সালাম ও চট্টগ্রাম ভারতীয় দূতাবাসের দ্বিতীয় সচিব শুভাষিস সিনহা। 
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলশাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, পৌরসভা মেয়র বদিউল আলম, চট্টগ্রাম চেম্বার পরিচালক মাহফুজুল হক, চট্টগ্রাম মহানগর আদালতের পিপি ফখরুল ইসলাম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি এম. সেকান্দর হোসাইন, আওয়ামী লীগ নেতা মো. সাঈদ মিয়া, পৌর কাউন্সিলর মো. সফিউল আলম মুরাদ চৌধুরী প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি