প্লাস্টিক বর্জ্য মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়া সাগরের প্রাণীজগতে অপূরণীয় ক্ষতি হচ্ছে, সতর্ক করে দিয়ে একথা জানিয়েছেন জাতিসংঘের সমুদ্র বিষয়ক সংস্থা প্রধান। নাইরোবিতে জাতিসংঘের পরিবেশ সম্মেলনকে সামনে রেখে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে লিসা এসভেনসন এ হুঁশিয়ারি দিয়েছেন।
সরকার, প্রতিষ্ঠান ও ব্যক্তিকে প্লাস্টিক দূষণ ঠেকাতে দ্রুত আরো বেশি পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, এটা বৈশ্বিক সংকট। কয়েক দশক আগে আমরা যখন প্লাস্টিকের সুবিধা আবিষ্কার করলাম তখন থেকেই আমরা সামুদ্রিক পরিবেশের ভারসাম্য নষ্ট করতে শুরু করেছি।’
বিবিসি জানিয়েছে, তাঞ্জানিয়া, মাদাগাস্কার, কমোরোস আইল্যান্ডস, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এমনকি জাপান উপকূলেও প্লাস্টিক বর্জ্য জমা হয়। এসব বর্জ্যের মধ্যে রয়েছে রহস্যময় সাদা প্লাস্টিকের রিং যেগুলোর চারপাশ দইয়ের কৌটার মতো, প্লাস্টিকের লাইটার, সারের ব্যাগ, স্ট্র। এসব কৌটায় মাছের কামড়ের দাগ পাওয়া গেছে। তার মানে হচ্ছে সামুদ্রিক প্রাণীরা খাদ্য ভেবে এগুলো খাওয়ার চেষ্টা করেছে। এভাবে চলতে থাকলে তা হুমকির কারণ হয়ে দাড়াবে বলে মনে করা হচ্ছে।
ইত্তেফাক/আনিসুর
