চীনে নৌকা ডুবিতে ৩ জন নিখোঁজ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ২১:৫৫
চীনের সানডং প্রদেশের উইহাই শহরের উপকূলে সোমবার নৌকা ডুবিতে তিনযাত্রী নিখোঁজ হয়েছে। উদ্ধারকারীরা সাতজনকে উদ্ধারে সক্ষম হয়েছে। খবর সিনহুয়ার।
 
সোমবার বেলা ৯টার দিকে প্রবল ঝড়ের কারণে নৌকাটি ডুবে যায়। নৌকাটি দশ জন বার্মিজ ক্রু নিয়ে কোরিয়ার বুসান থেকে চীনের সানডং প্রদেশের ইয়ানতানে রওনা হয়েছিলো। 
 
উদ্ধার হওয়া ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসস।
 
ইত্তেফাক/রেজা