জার্মানিতে থাকা ট্রাম্পের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছেন মুলার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১১:৪৩
রাশিয়া-মার্কিন সংযোগের ব্যাপারে তদন্তে রাষ্ট্র নিয়োজিত বিশেষ কর্মকর্তা রবার্ট মুলার জার্মানিতে থাকা প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাংক একাউন্টের তথ্য চেয়েছেন। সাবেক এই এফবিআই প্রধান এই প্রথমবারের মতো তদন্তে ট্রাম্পের ব্যক্তিগত তথ্য চাইলেন। এতে ট্রাম্প বিস্ময় প্রকাশ করেছেন বলে জানা গেছে। 
 
এর আগে ডেমোক্রেট পার্টির পক্ষ থেকেও একই ধরনের দাবি জানানো হয়েছিল। তখন জার্মানি সেই দাবি প্রত্যাখ্যান করে বলেছিল, কারো ব্যক্তিগত তথ্য হস্তান্তর করা সম্ভব নয়। গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের পক্ষে রাশিয়া প্রভাব বিস্তার করেছিল বলে অভিযোগ উঠেছে। তবে ট্রাম্প সেই অভিযোগ অস্বীকার করেছেন। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু