নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১১:৫১
 
নিউজিল্যান্ডে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.২। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। খবর সিনহুয়ার।
 
খবরে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৩০.৭৯৫৮ ডিগ্রী দক্ষিণ অক্ষাংশ এবং ১৭৮.৬৪৮ ডিগ্রী পশ্চিম দ্রাঘিমাংশে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
 
ইত্তেফাক/এএম।