মজা দেখাতে গিয়ে মাথা গেল মাইক্রোওয়েভে

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ০৮:৫৮
 
ইউটিউবে চ্যানেল খুলে অনেকেই মজার মজার ভিডিও পোস্ট করেন। দর্শকদের কাছে অধিক আকর্ষণীয় ভিডিও শেয়ার করতে কেউ কেউ মৃত্যু ঝুঁকিও নেন। যুক্তরাষ্ট্রের জিমি সুইঙলার নামের এক যুবক সেদিন এমনই মৃত্যুঝুঁকি নিয়েছিলেন ইউটিউবে ভিডিও শেয়ার করার জন্য। প্রথমে একটি মাইক্রোওভেনের মধ্যে সাত ব্যাগ ক্রিমজাতীয় বস্তু প্রবেশ করান।
 
এরপর নিজের মাথা একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে ভরেন। ব্যাগের ভেতর থেকে একটি নল বাইরে বের করে দেওয়া হয় নিঃশ্বাস নেওয়ার জন্য। কথা ছিল ব্যাগে বন্দি মাথাটি মাইক্রোওভেনে প্রবেশ করাবেন। বন্ধুদের সাথে বাজি ধরতেই তিনি এমনটা করে ছিলেন।IMG0
 
এ পর্যন্ত সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু গণ্ডগোল বাধে মাইক্রোওভেন থেকে মাথা বের করতে গিয়ে। কোন ভাবেই নিজের মাথা বের করতে পারছিলেন না ঐ যুবক। বন্ধুরা এসেও অনেক ক্ষণ ধরে তার মাথা বের করে আনার চেষ্টা করেন। মাইক্রোওভেনের মধ্যে মাথা এমনভাবে আটকে যায় যে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসে ফোন দিতে বাধ্য হন তারা।IMG1
 
ফায়ার সার্ভিসের লোকজন এসে পুরো আধাঘণ্টা চেষ্টা চালিয়ে মাইক্রোওভেন কেটে বের করেন আনেন তাকে। আর কিছুক্ষণ দেরি হলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারতো। কৌতুক করতে গিয়ে এমন বিপদ ডেকে আনার জন্য ঐ যুবকদের তীব্র সমালোচনা করেছেন দমকল কর্মীরা।-মেট্রো নিউজ
 
ইত্তেফাক/এমআর