বিয়ের পর স্বামীর ধর্ম পালনে বাধ্য নয় স্ত্রী: ভারতের সুপ্রিম কোর্ট

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১১:০৯
বিয়ের পর স্বামীর ধর্ম পালনে বাধ্য নয় স্ত্রী। এ সংক্রান্ত একটি মামলায় মুম্বাই হাইকোর্টকে রায় পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। মুম্বাই হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, বিয়ের পর স্বামীর ধর্মের সঙ্গেই মিলে যায় স্ত্রীর ধর্ম। 
 
বৃহস্পতিবার প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিরা বলেছেন, বিয়ে কখনো একজন নারীর অধিকার কেড়ে নিতে পারে না। বিয়ে মানে এই নয় যে, একজন নারীকে তার স্বামীর কাছে নিজেকে বন্ধক রাখতে হবে। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/সেতু