বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বেগম রোকেয়া দিবস-২০১৭ পালন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বর থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু এবং একই স্থানে আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি টানা হয়।
আলোচনা সভায় উপাচার্য প্রফেসর কলিমউল্লাহ বলেন, বেগম রোকেয়া শুধু নারী জাতিকে নয় পিছিয়ে পড়া পুরো সমাজকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে গেছেন। তার আদর্শকে অনুসরণ করে এদেশের শিক্ষা ব্যবস্থা থেকে অন্য নানা বিষয়ে উন্নয়ন কাজ সাধিত হয়েছে। তার নামে প্রতিষ্ঠিত দেশের প্রথম বিশ্ববিদ্যালয়ের সদস্য হতে পেরে আমরা গর্ব বোধ করি।
সভায় বক্তব্য রাখেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ফেরদৌস রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম প্রমুখ।
এদিকে র্যালির পর ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে স্থাপিত বেগম রোকেয়ার অস্থায়ী প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য পুষ্পার্ঘ অর্পণের পর বিভিন্ন বিভাগ ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
ইত্তেফাক/আরকেজি
