প্রতি বছর গড়ে ৭ হাজার বাসিন্দা কানাডার কুইবেক প্রদেশ ছেড়ে অন্য প্রদেশে চলে যাচ্ছে। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিগত পাঁচ বছরের এই জরিপতথ্য জানিয়েছে স্ট্র্যাটিটিক কানাডার পক্ষে কানাডিয়ান স্টাডিজ। অন্য প্রদেশে পাড়ি দেয়ার মূল কারণ চাকরির অধিকতর সুযোগ সুবিধা।
স্থানীয় বাংলা সাপ্তাহিক বাংলা মেইল থেকে আরো জানা গেছে, এই পাঁচ বছরে ইংরেজি ভাষাভাষী এ্যাংলোফোন কুইবেকে এসেছে ২১ হাজার ৯শ' ৯০ জন আর কুইবেক ছেড়েছে ৩২ হাজার ১শ' ৬৫ জন। অর্থাৎ ১০ হাজার এ্যাংলোফোন হারিয়েছে কুইবেক আর ইংরেজি ও ফরাসী ভাষাভাষী মিলিয়ে হারিয়েছে ৩৬ হাজার ৯শ' ৫৫ জনকে।
জরিপ প্রতিষ্ঠানের প্রধান জ্যাক জেওয়ার বলেন, ২৫ থেকে ৩৪ বছরের বয়সীরা কুইবেক ছেড়েছে সর্বাধিক। এরা কুইবেকে এসে পড়াশোনা করে অধিকাংশই অন্য প্রদেশে চলে গেছে। ফলে কুইবেক বাসিন্দা হারালেও আলবাটা পেয়েছে ৬৭ হজার ২শ' ৮৫ আর ব্রিটিশ কলম্বিয়া পেয়েছে ৩৬ হাজার ৬শ' ২০ জন। এছাড়াও কুইবেকি ফ্রাংকোফোনদের কাছে প্রিয় হয়ে উঠছে আরেকটি প্রদেশ, সেটা হচ্ছে- নিউ ব্রন্সুইক!
ইত্তেফাক/জামান
