ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক, কর্মকর্তা, সহায়ক-কর্মচারী সমিতির নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে চলছে তুমুল প্রচার প্রচারণা। ক্যাম্পাসের প্রতিটি আড্ডার চত্বর সরব হয়ে উঠেছে নির্বাচনী আলাপচারিতায়। চা দোকান থেকে শুরু করে শিক্ষক লাউঞ্জ, প্রতিটি বিভাগীয় কার্যালয় শিক্ষকদের প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে। ভোটের ব্যালট ভারী করতে নানা রকম অঙ্গীকার করছেন শিক্ষকরা।
জানা গেছে, এবারে একসাথে বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, সহায়ক-কর্মচারী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৮ আগামী ১১ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে শুরু হবে। এবারের শিক্ষক সমিতির ভিন্ন প্যানেল পরিহার করে নির্বাচনে অংশ নিবেন আওয়ামী ও বামপন্থী প্রগতিশীল সংগঠনের শিক্ষকরা। অপরদিকে বিএনপি ও জামায়াতপপন্থী শিক্ষকরাও যৌথ প্যানেলে অংশ নিবেন।
বঙ্গবন্ধুর আদর্শ, মহান মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম প্যানেল থেকে সভাপতি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো: রহুল কুদ্দুস মো. সালেহ, সহ-সভাপতি পদে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক পদে ইংরেজী বিভাগের প্রফেসর ড. এ.এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু, কোষাধ্যক্ষ পদে একই বিভাগের প্রফেসর ড. শাহাদাত্ হোসেন আজাদ, যুগ্ম-সম্পাদক পদে বাংলা ভাষা বিভাগের ড মো: বাকী বিল্লাহ বিকুল মনোনীত হয়েছেন।
সদস্য পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. অরবিন্দ সাহা, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপন, গনিত বিভাগের প্রফেসর ড.এস.এম.এস এম মোস্তফা কামাল, ব্যবস্থাপনা বিভাগের ড. ধঞ্জয় কুমার, বাংলা বিভাগের ড.তপন কুমার রায়, গনিত বিভাগের মো: আসাদুজ্জমান,পরিসংখ্যান বিভাগের ড.মো: সাজ্জাদ হোসেন, আইন বিভাগের আনিচুর রহমান আনিচ, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের মো: শফিকুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জয়শ্রী সেন মনোনীত হয়েছেন।
একই আদর্শে বিশ্বাসী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির নির্বাচনে একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার সভাপতি পদে মো: শামছুল ইসলাম জোহা, কেন্দ্রীয় স্টোর শাখার উপ-রেজিস্ট্রার মীর মো: মোর্শেদুর রহমান সাধারণ সম্পাদক সহ মোট ১৫ টি পদে ও সহায়ক কর্মচারী সমিতির সভাপতি পদে মো: উকিল উদ্দিন, সাধারণ সম্পাদক পদে শফিউল ইসলাম খান সহ মোট ১৩ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে ।
এছাড়াও বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক প্যানেল থেকে সভাপতি পদে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ থেকে প্রফেসর ড. মো: মিজানুর রহমান মনোনয়ন পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ প্রফেসর ড. মুহাম্মদ অলী উল্যাহ ,যুগ্ম-সম্পাদক পদে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের প্রফেসর ড.এ.এস এম আইনুল হক আকন্দ ও একই বিভাগের কোষাধ্যক্ষ পদে প্রফেসর আসাদ-উদ-দৌলা কে মনোনয়ন দেয়া হয়েছে।
এছাড়াও সদস্য পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে প্রফেসর ড. মো: আবু সিনা, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো: নজিবুল হক,আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো: তোজাম্মেল হোসেন, একই বিভাগের প্রফেসর ড. মো: ওবায়দুল ইসলাম, আইন ও শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. নুরুন নাহার, বাংলা বিভাগের প্রফেসর ড. এ কে এম.রাশেদুজ্জমান, আল-হাদীস বিভাগের প্রফেসর ড. মো: মোস্তাফিজুর রহমান, আই সি ই বিভাগের ড.মো: জাহিদুল ইসলাম, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো: নাজিমুদ্দিন মনোনিত হয়েছেন।
একই আদর্শে বিশ্বাসী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি পদে মো: রুহুল আমীন বাবু এবং মো: কবির হোসেন সাধারণ সম্পাদক সহ মোট ১৫ টি পদে ও আওয়ামী প্যানেল থেকে সহায়ক কর্মচারী সমিতির সভাপতি পদে মো. আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক পদে মো: আজিজুল ইসলাম সহ ১৩ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে ।
প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. কাজী আখতার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিবেশে এখন নির্বাচনী হাওয়ায় মুখরিত হয়ে উঠেছে। একই সাথে তিনটি সংগঠনের নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। শিক্ষক সমিতির নির্বাচনের সকল কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচন কে সুন্দর সুষ্ঠ করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’
ইত্তেফাক/এএম।
