চীনের দক্ষিণাঞ্চলে অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৫:১০
চীনের গুয়াংডং প্রদেশের হাইফেং কাউন্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আট জন মারা গেছে। রবিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
 
কাউন্টি পাবলিসিটি দপ্তরের মতে, গংপিং টাউনশিপে স্থানীয় সময় শনিবার ভোর সাড়ে তিনটায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যায়। হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। আরো ছয়জন হাসপাতালে চিকিৎসা নেয়ার সময়ে মারা গেছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু