আফগানিস্তানে বিমান হামলায় ৫ জঙ্গি নিহত

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৫:৩১
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে শনিবার আফগান বাহিনীর বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত ও আরো তিনজন আহত হয়েছে। রবিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
 
বিবৃতিতে আরো বলা হয়, ‘আফগান বিমান বাহিনী শনিবার হেলমান্দ প্রদেশের সাঙ্গিন জেলায় জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে পাঁচ জঙ্গি নিহত ও অপর তিনজন আহত হয়েছে।’ এই হামলার বিষয়ে তালেবান জঙ্গিদের পক্ষ থেকে কিছু বলা হয়নি। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু