ঢাবির দ্বিতীয় ক্যাম্পাস হবে পূর্বাচলে

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ২০:১১
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পূর্বাচলে স্থান্তারের একটি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল।  ইত্তেফাকের সঙ্গে একান্ত কথোপকথনে তিনি এই তথ্য জানান।  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.আখতারুজ্জামান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 
 
অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ২০২১ সালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা অ্যাকাডেমিক ও অবকাঠামোগতভাবে বিশ্বের আদর্শ বিশ্ববিদ্যালয়ের রুপান্তর করতে চাই। এ জন্য আমরা নানা উদ্যোগ হাতে নিয়েছি। এই উদ্যোগের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পূর্বাচলে স্থান্তরের একটি প্রক্রিয়া চলছে। আমরা সেখানে জমি বাছাই করেছি এবং প্রাথমিক সাড়াও পেয়েছি।  
 
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘রাজউক চেয়ারম্যানের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা ওখানে একটি জমির জন্য দরখাস্ত প্রসিড করেছি। ন্যূনতম ৫০ একর জমি আমরা চেয়েছি। এটা করতে পারলে আমরা বর্তমান ক্যাম্পাসের অনেক বিভাগ সেখানে নিতে পারবো। ফলে চাপ কমবে এবং শিক্ষার মনোরম পরিবেশ তৈরি হবে।’
 
ইত্তেফাক/ইউবি