শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণ আইক্যানের

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১২:০৬
জেনেভা ভিত্তিক ইন্টারন্যাশনার ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপন বা আইক্যান নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেছে। গতকাল রবিবার নরওয়ের অসলোতে শান্তি পুরস্কার গ্রহণ করে আইক্যানের নির্বাহী পরিচালক বিট্রিস ফিন উত্তর কোরিয়া উত্তেজনা নিয়ে সবাইকে সতর্ক করে দেন। 
 
তিনি বলেন, একটা পরমাণু অস্ত্রে লাখ লাখ মানুষের মৃত্যু ঘটতে পারে। তাই এখনই সময় এই অস্ত্র তৈরি নিষিদ্ধ করার। গত ৬ অক্টোবর অসলোতে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে আইক্যানের নাম ঘোষণা তরে নোবেল কমিটি। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু