চীনের কাছে হাম্বানটোটা বন্দর হস্তান্তর শ্রীলঙ্কার

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১২:৩৩
শ্রীলংকা আনুষ্ঠানিকভাবে তাদের হাম্বানটোটা বন্দরটি চীনের কাছে হস্তান্তর করেছে। দক্ষিণাঞ্চলীয় এই গুরুত্বপূর্ণ বন্দরটি চীনের কাছে ৯৯ বছরের জন্য ইজারা দিয়েছে দেশটি। এজন্য শ্রীলংকাকে ৮০০ কোটি ডলার দিয়েছে চীন। 
IMG0
পার্লামেন্টে হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বন্দর হস্তান্তরের মাধ্যমে আমরা চীনের ঋণ পরিশোধ করা শুরু করলাম। ভারত মহাসাগরে এটি একটি গুরুত্বপূর্ণ বন্দরে পরিণত হবে এবং পর্যটন এলাকায় রূপান্তরিত হবে বলে প্রধানমন্ত্রী জানান। এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু