মিন্দানাওয়ে সামরিক আইনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দুতের্তের

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৫:৩১
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে দেশটির দক্ষিণাঞ্চলে সামরিক আইন আগামী বছরের শেষ নাগাদ পর্যন্ত বলবৎ রাখতে সোমবার কংগ্রেসকে নির্দেশ দিয়েছেন। খবর এএফপি’র। 
 
আইনপ্রণেতাদের উদ্দেশ্যে এক চিঠিতে দুতের্তে বলেন, ইসলামিক স্টেট গ্রুপের পাশাপাশি কমিউনিস্ট গেরিলাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় দক্ষিণাঞ্চলীয় মিন্দানাওয়ে সামরিক আইনের মেয়াদ বাড়ানো জরুরি। এএফপি।
 
ইত্তেফাক/সেতু