ইসরাইল একটি দখলদার ও সন্ত্রাসী রাষ্ট্র: এরদোগান

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ২০:২৩
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ওআইসি সম্মেলন উদ্বোধনকালে বলেন, ইসরাইল একটি দখলদার ও সন্ত্রাসী রাষ্ট্র।
 
যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করার পর বুধবার ইস্তাম্বুলে ওআইসি’র(অর্গানাইজেশন অব ইসলামিক কোÑঅপারেশন) জরুরি সম্মেলন ডাকা হয়। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইসরাইল একটি দখলদার রাষ্ট্র। কেবল তাই নয় ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র।
 
সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বুধবার সতর্ক করে বলেছেন, জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে স্বীকৃতি না দেয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে ‘কোন ধরনের শান্তি ও স্থিতিশীলতা’ আসবে না। এএফপি।  
 
ইত্তেফাক/সাব্বির