ভারতের রাজস্থানে নৃশংসভাবে পশ্চিমবঙ্গের মুসলিম দিনমজুর আফরাজুলের হত্যাকারীর সহায়তায় ৩ লাখ রূপি জমা পড়েছে। হত্যাকারী শম্ভুলাল রেগারের স্ত্রীর অ্যাকাউন্টে সব মিলিয়ে ৫১৬ জন ব্যক্তি এই অর্থ প্রদান করে বলে জানিয়েছে ইন্ডিয়া এক্সপ্রেস।
যে ব্যাংক একাউন্টে অর্থ জমা পড়েছে সেটি থেকে অর্থ লেনদেন বন্ধ করে দিয়েছে পুলিশ লাভ জিহাদের অভিযোগ তুলে নির্মমভাবে কুড়াল দিয়ে কোপানোর পরে আফরাজুলকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। হত্যার পরে সেই নৃশংস ভিডিও ইন্টারনেটে শেয়ার করা হয়। শম্ভুলালের বিরুদ্ধে খুন ও প্রমাণ লোপাটের অভিযোগ ছাড়াও পুলিশ দিনকয়েক আগে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করা ও অপরাধমূলক চক্রান্তের অভিযোগও দায়ের করেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পোস্টের মাধ্যমেই শম্ভুলালের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা জমা পড়ার খবর জানতে পারে পুলিশ। সেই পোস্টে শম্ভুলালের স্ত্রীর নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টের খুঁটিনাটিও দেওয়া হয়। সঙ্গে দেওয়া হয় শম্ভুলালের পরিবারকে অর্থসাহায্যের জন্য একটি আবেদনও। বেশির ভাগ টাকাই জমা পড়েছে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে।
পুলিশ জানিয়েছে, ভারতের সব প্রদেশ থেকেই শম্ভুলালের স্ত্রীর ব্যাংক একাউন্টে অর্থ জমা পড়েছে। সব মিলিয়ে ৫১৮ জন তিন লাখ রূপি দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই টাকা জমা দেওয়ার প্রামাণ্য রশিদের ছবি পোস্ট করার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১৫১ ধারায় পুলিশ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আটক হওয়া দুই জনের নাম প্রকাশ সিংহ ও দীনেশ সিংহ। ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইত্তেফাক/সাব্বির
