ইন্দোনেশিয়ার কিপাতুজাহর কাছে শনিবার ভোরে ৬ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটির ৯১ দশমিক ৮৬ কিলোমিটার গভীরে ৭ দশমিক ৭৩৪৩ ডিগ্রী দক্ষিণ অক্ষাংশ থেকে ১০৮ দশমিক ০২৩ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে। এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
