নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে ৪৬তম মহান বিজয় দিবস উদযাপন পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপাচাযের্র নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ও মূলফটকে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তা শেষ হয়।
এ সময় শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন বিভাগের প্রধান, বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা শিক্ষক পরিষদ, অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিছ অডিটোরিয়ামে বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।
ছাত্র নির্দেশনা পরিচালক আফসানা মৌসুমীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ ইউছুফ মিঞা ও রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক ও অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জনাব তারেক মো. রাশেদ উদ্দিন প্রমুখ।
ইত্তেফাক/এএম।
