মুক্তিযুদ্ধ বিষয়ক সংবাদ পরিবেশনের জন্য টাঙ্গাইলের ভূঞাপুরে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষকে উপজেলা প্রশাসন থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসে অভিজিৎ ঘোষের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট ও উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদুল হক মাসুদ, সহকারি কমিশনার ভূমি এটিএম ফরহাদ চৌধুরী, ইব্রাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বেনজীর আহাম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল ও হোসনেআরা বেবী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম কাউসার, চৌধুরী, ওসি তদন্ত কাইয়ুম সিদ্দিকী খানসহ উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
ইত্তেফাক/এমআই
