পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ১৩ পুলিশ আহত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৪
পাকিস্তানের করাচী শহরে রবিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় ১৩ পুলিশ আহত হয়েছে। প্রশিক্ষণার্থী প্রায় ৪০ পুলিশকে বহনকারী গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। খবর সিনহুয়া’র।
 
করাচী ট্রাফিক পুলিশের পরিসংখ্যানে বলা হয়, দুই কোটি লোকের শহর করাচীতে প্রতি দুই দিনে গড়ে পাঁচটি দুর্ঘটনা ঘটে থাকে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু