ভারতে একজন নেতৃস্থানীয় নারী অধিকারকর্মী বাতী মালিওয়াল বলেছেন, যারা শিশু ধর্ষণ করেছে, তাদের অপরাধ সংঘটনের ৬ মাসের মধ্যেই ফাঁসি কার্যকর হওয়া উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে লেখা এক চিঠিতে তিনি এই আবেদন করেছেন।
দিল্লিতে জ্যোতি সিং নামে এক ছাত্রীকে এক বাসের ভেতর গণধর্ষণের পর হত্যার ঘটনার পাঁচ বছর পূর্তিতে তিনি এই আহ্বান জানান। এ ঘটনা সারা ভারতজুড়ে প্রতিবাদ বিক্ষোভের জন্ম দেয়। কমিশন ফর উইমেন নামে ভারতে নারীদের নিরাপত্তা বিষয়ে নজরদারির দায়িত্বে থাকা সরকারি সংস্থার প্রধান স্বাতী মালিওয়াল বলেন, গত পাঁচ বছরে কিছুই বদলায়নি।
তিনি বলেন, দিল্লি এখনো ধর্ষণের রাজধানী। গত মাসেই দেড় বছরের এক শিশুকে পাশবিকভাবে গণধর্ষণ করা হয়েছে, আরেকটি গণধর্ষণের শিকার হয়েছে সাত বছরের মেয়ে। এছাড়াও একটি দেড় বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। তিনি বলেন, রাজধানীতে প্রতিদিন গড়ে তিনটি অল্পবয়সী মেয়ে এবং ছয়জন প্রাপ্তবয়স্ক নারী ধর্ষণের শিকার হচ্ছেন। খবর বিবিসি
ইত্তেফাক/আনিসুর
