ফিলিস্তিনি ধনকুবের সাবিহ আল মাসরিকে মুক্তি দিয়েছে সৌদি আরব। গত সপ্তাহে তাকে আটক করা হয়। মাসরি বার্তা সংস্থা রয়টার্সকে গতকাল রবিবার জানিয়েছেন, তাকে যথাযথ মর্যাদা দিয়েই জিজ্ঞাসাবাদ করেছে সৌদি আরব।
তিনি ব্যবসায়িক বৈঠকের জন্য জর্ডানে যাবেন। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ নেই। দুর্নীতির তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ৮০ বছর বয়সী মাসরি জারা ইনভেস্টমেন্ট হোল্ডিংস এর প্রতিষ্ঠাতা এবং আরব ব্যাংকের চেয়ারম্যান। আল জাজিরা।
ইত্তেফাক/সেতু
