ভারতীয় কংগ্রেসের নতুন সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে জারি করা নোটিশ প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। ১৩ ডিসেম্বর টেলিভিশনকে সাক্ষাত্কার দেয়ায় রাহুলের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ এনে নোটিশ জারি করে কমিশন।
গতকাল রবিবার সেই নোটিশ প্রত্যাহার করা হলো। বিজেপি কমিশনে অভিযোগ করেছিল, গুজরাট নির্বাচনকে সামনে রেখে সাক্ষাত্কার দিয়ে রাহুল গান্ধী নির্বাচনী আইন লঙ্ঘন করেছেন। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/সেতু
