করাচিতে বাংলাদেশ উপহাইকমিশনে বিজয় দিবস উদযাপিত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৬
 
বাংলাদেশ উপহাইকমিশন করাচিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস  উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে মিশনের কর্মকর্তা-কর্মচারী ও করাচি প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 
 
জাতীয় পতাকা উত্তোলনের পর উপহাইকমিশনার নুরে হেলাল সাইফুর রহমান উপস্থিত সবাইকে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 
 
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। এর পর মহান মুক্তিযুদ্ধে নিহত ত্রিশ লাখ শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রপ্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়।
 
ইত্তেফাক/ইউবি