লেবাননের ব্রিটিশ দূতাবাসে কর্মরত নারী কর্মকর্তার সন্দেহভাজন খুনিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সোমবার গ্রেফতার করেছে। গত শনিবার বৈরুতের একটি হাইওয়েতে রেবেকা ডিকস নামের ব্রিটিশ দূতাবাসের নারী কর্মকর্তার লাশ উদ্ধার করে পুলিশ।
বৈরুতের একজন পুলিশ কর্মকর্তা রেবেকার হত্যার সাথে সংশ্লিষ্ট একজনকে গ্রেফতারে কথা স্বীকার করেছেন। পুলিশ দাবি করেছে, রেবেকার হত্যার পিছনে কোন রাজনৈতিক কারণ নেই। হত্যার আগে যৌন হয়রানির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তবে গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্পর্কে পুলিশ বিস্তারিত কিছু জানায় নি। নিহত রেবেকার পরিবার, ইউকে এ্যাম্বেসি ও তার কর্মস্থল ডিএফআইডি তার মৃত্যুতে শোক প্রকাশ করলেও হত্যাকাণ্ড সম্পর্কে কোন তথ্য দেয় নি। এএফপি।
ইত্তেফাক/সাব্বির
