আট কিলোমিটারের বেশি দীর্ঘ এক বিয়ের পোশাক বানিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে ফ্রান্সের একটি প্রতিষ্ঠান। তারা জানিয়েছে তৈরী সম্পূর্ণ হবার পর তাদের এই পোশাকের দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৮ হাজার ৯৫ মিটার।
IMG0
পোশাকটি তৈরী করতে ১৫ জন কর্মী টানা দুই মাস কাজ করেছেন। এর আগের দীর্ঘতম বিয়ের পোশাকটি ছিল ১ কিলোমিটার ২০৩ মিটার। এই পোশাকটি পরীক্ষা করার জন্য গিনেস থেকে একদল পরিদর্শক ফ্রান্সে পৌছায়।
IMG1
সম্প্রতি তারা এটিকে এযাবতকালের দীর্ঘতম বিয়ের পোশাক বলে স্বীকৃতি দেয়। গিনেসের স্বীকৃতি পাবার পর পোশাক নির্মাতারা এটিকে কেটে কেটে ছোট বিয়ের পোশাক হিসেবে বিক্রি করে আয়ের অর্থ পুরোটা দাতব্য প্রতিষ্ঠানে দেয়ার ঘোষণা দেয়। এনডিটিভি
ইত্তেফাক/আনিসুর
